সীতাকুণ্ডে এসইআইপি প্রকল্পের দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত

546

সীতাকুণ্ড প্রতিনিধি: স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগাম (এসইআইপি) প্রকল্পের সোস্যাল মার্কেটিং কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা সম্মেলন কক্ষে কর্মহীন যুবক, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

টেকশই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এসইআইপি প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বিষয়, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমুহ, প্রশিক্ষণের ক্ষেত্রসমুহ, প্রশিক্ষণের সুবিধাদি, প্রশিক্ষণ সম্পন্নকারীদের চাকরি প্রাপ্তিতে সহযোগিতাসহ প্রশিক্ষণে অগ্রাধিকার প্রদানের বিষয়গুলো সম্পর্কে সমাজের উদ্দীষ্ট জনগোষ্ঠীকে অবহিত করতে এ সভা আয়োজন করা হয়। সভায় এসইআইপি প্রকল্পের সোস্যাল মার্কেটিং কার্যক্রমের উদ্দেশ্য, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমুহের মধ্যে সহযোগিতামুলক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা, প্রশিক্ষণ সুবিধাসমুহ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দিতে করণীয়, প্রশিক্ষণার্থদের সুবিধাদি ইত্যাদি বিষয়সহ সোস্যাল মার্কেটিং কার্যক্রমের সার্বিক দিক নিয়ে মুল বিষয়বস্তু উপস্থাপন করেন সেইফ প্রকল্পের সাইফুল করিম।

বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে, এম, রফিকুল ইসলাম। কর্মশালায় বারৈয়াঢালা ইউনিয়নের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়ন কর্মী, সাংবাদিক, এবং সমাজের অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিসহ মোট ৪২ জন অংশ নেন।

Advertisement