কালাচাঁদ ঠাকুরবাড়ির হিসাবরক্ষক সুনীল চৌধুরীর পরলোকগমন

194

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী পোপাদিয়াস্থ শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ির হিসাবরক্ষক সুনীল চৌধুরী (৭০) গতকাল ১০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় হার্ট অ্যাটাকজনিত কারণে পরলোকগমন করেছেন।

Advertisement

ঐদিন বিকেলে ঠাকুরবাড়ি পার্কিং এলাকায় বুকের ব্যাথা অনুভব করায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, পুত্রবধু, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

একইদিন (১০ অক্টোবর) রাতে উপজেলার পোপাদিয়াস্থ পূর্ব বিদগ্রামের নিজ বাড়ির শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়। হিসাবরক্ষক সুনীল চৌধুরীর মৃত্যুতে শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Advertisement