সীতাকুণ্ডে পুরাতন জাহাজে কাজ করার সময় আগুনে তিন শ্রমিক দগ্ধ

262

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুরাতন জাহাজে কাটিং এর কাজ করার গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণ হয়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছে। আজ রবিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় যমুনা শীপ ব্রেকিং ইয়ার্ডের পুরাতন জাহাজে এ ঘটনা ঘটে।

Advertisement

আহত তিনজন হচ্ছে উপজেলার শীতলপুর তেতুলতলা এলাকার দুদু মিয়ার পুত্র মোঃ জিহাদ (১৮), কুড়িগ্রামের আবুল হোসেনের পুত্র আব্দুস সামাদ (৪০) এবং নওগাঁর জয়দুল হোসেনে পুত্র মোহাম্মদ পাইলট (২২)।

গুরুতর আহতবস্থায় তিনজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ৩৬নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

এব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, দগ্ধ অবস্থায় তিনজন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে জিহাদ এবং আব্দুস সামাদ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

Advertisement