হাটহাজারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

198

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত আজ শুক্রবার (৫ জানুয়ারি) বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল এর সার্বিক তত্ত্বাবধায়নে হাটহাজারী উপজেলা-পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Advertisement

নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা সদস্য সচিব অহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চট্টগ্রাম উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, হাটহাজারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জি এম সাইফুল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মির্জা এরশাদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলে আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, হাটহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক মির্জা এমদাদ, হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আব্দুল মুবিন, পৌরসভা ছাত্রদলে আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব সাহেদ খান সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

Advertisement