বাঁশখালীতে আরতি বালা সুশীলের পরলোকগমন

216

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক পুলিন বিহারী সুশীলের সহধর্মিনী আরতি রানী সুশীল (৭৭) ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে আজ ১৭ জানুয়ারি বুধবার ভোর রাত সোয়া ৪টায় গ্রামের বাড়িতে পরলোকগমন করেছেন।

Advertisement

মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। একইদিন (১৭ জানুয়ারী) দুপুর ১টায় নিজ বাড়ির শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।

এদিকে আরতি রানী সুশীলের মৃত্যুতে শীলকূপ সার্বজনীন শ্মশান কালীবাড়ি পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Advertisement