হাটহাজারীর ঐতিহ্যবাহী আহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থা গৌরবের দুই দশক উদযাপন

197

হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থা গৌরবের দুই দশক উদযাপিত হয়েছে।

Advertisement

শনিবার (২৭ জানুয়ারি) প্রতিবছরের মতো এবারও নানান আয়োজনে হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সৌহার্দ্য, সাম্য, ভ্রাতৃত্ব গঠনের জন্য আয়োজন করা হয় নানান অনুষ্ঠানের। সকালে খতমে কোরআন, দোয়া মাহফিল দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু। দুপুরে ক্রীড়া প্রতিযোগিতা, রাতে প্রীতিভোজ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বর্ষপূর্তির কেক কাটা ও রাতে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ্। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থা একটি আদর্শিক সংগঠন, সমাজকে আলোকিত করতে এই সংগঠনের অবদান স্বরণীয় হয়ে থাকবে, শুধু দুই দশক নয়, সংগঠনটি আর শত বছর হোক।

আনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার চৌধুরী, হারুন অর রশীদ, ডাঃ নুরুল আলম, মাষ্টার মোহাম্মদ সেলিম, হাজী মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ সবুর, জাহাঙ্গীর আলম, আনোয়ার পারভেজ চৌধুরী, নুরুল আনোয়ার, মুজিবর রহমান, মোহাম্মদ নাজিম উদ্দীন।

সংগঠনের সভাপতি আনিসুল ইসলামের সভাপতিত্বে মহিউদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুলাহ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রাশেদ, মোজাম্মেল হোসেন প্রমুখ।

Advertisement