সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ফয়েজ-রওশন ফাউন্ডেশনের আয়োজনে এবং ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী’র সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলা বাজারস্থ এফ আর ফাউন্ডেশন কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে একশত জন মানুষের মাঝে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল চনাবুট, চাউল, চিনি, ডাল, পেঁয়াজ, আলু, সেমাই এবং তেল। প্রত্যেক পরিবারকে ১৮ কেজী সামগ্রী দেওয়া হয়।
লন্ডন প্রবাসী ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী বলেন, সিয়াম সাধনের মাস পবিত্র রমজানে আমরা এফ আর ফাউন্ডেশন মাধ্যমে প্রতিবছরই গরীব অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। এছাড়াও নিয়মিত ভাবেই এ ফাউন্ডেশন থেকে গরীব অসহায় মানুষের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফ আর ফাউন্ডেশনের ট্রাস্টি এবং সাবেক পুলিশ কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ আলী, চৌধুরী শওকত আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

















