এতিম শিশুদের মাঝে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’র চট্টগ্রাম নগর কমিটি

414

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে পশ্চিম খুলশী, নাসিরাবাদ মিছবাহুল উলুম মাদরাসা ও এতিমখানায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম মঙ্গলবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে লকডাউনের দুঃসময় থেকে পরিত্রাণে আল্লাহ রাব্বুল আল-আমীনের রহমত প্রার্থনার সুযোগ এসেছে। সাময়িক কষ্ট হলেও একটি সুন্দর ভবিষ্যতের নতুন উদ্দ্যম ও প্রেরণায় জেগে ওঠার প্রত্যয় সবার অন্তরে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করায় শাহীন আলম এবং সিরাজুল আলম আজমকে বিশেষ কৃতজ্ঞতা জানায় মহানগর কমিটি। এ সময় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আশরাফ বলেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় জ্ঞাপন করেছে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন। তিনি করোনা প্রতিরোধে নিজে সচেতন হতে ও অন্যকে সচেতন করার আহ্বান জানান।

Advertisement