দেওয়ানবাজারে ইফতার সামগ্রী বিতরণ করলেন আ জ ম নাছির

92

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো: হায়াত উল্লাহর উদ্যোগে ২০ দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সংগঠক সুফরাত উদ্দিন সামি এবং ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগঠক সাজ্জাদ হোসেন সজীবের ব্যবস্থাপনায় ইফতার এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

Advertisement

সঞ্চালনায় ছিলেন করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ সংগঠক ইকবাল বাহার চৌধুরী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ডের চার বারের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি, কোতোয়ালি থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মহিবুল্লাহ চৌধুরী, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর সালে আহমদ চৌধুরীর সন্তান ওয়ার্ড আওয়ামীলীগ সংগঠক ওয়াহিদুল আলম চৌধুরী, কোতোয়ালি থানার ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব, মহানগর ছাত্রলীগের সদস্য সৈকত দাস, মহানগর ছাত্রলীগের সংগঠক শৈবাল দাস, মহানগর ছাত্রলীগের সংগঠক মোঃ কাসেম মুহি, আতিক মাহমুদ ফাহিম, আরিফ মাহমুদ ফয়সাল, আশিকুর রহমান তাসুন, বোরহান উদ্দিন তারিস, শেখ ওমর ফারুক, মোঃ মিনহাজুল ইসলাম, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সংগঠক তামজিদ বিন নাসির, ইয়ামিন ইসলাম, মোঃ মুশফিক প্রমুখ।

Advertisement