চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী ডাইল করিম গ্রেফতার

232

চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল করিম ওরফে ডাইল করিম (৪৪) কে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

Advertisement

শুক্রবার (২৩ এপ্রিল) গভীর রাতে নগরীর আগ্রাবাদ মুহুরীপাড়া ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাইল করিম পাঠাও বাইকে চড়ে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিতেই সে পাঠাও ব্যবহার করছিল বলে জানায়।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, রেজাউল করিম প্রকাশ ডাইল করিম চট্টগ্রামের শীর্ষ ও পুরাতন মাদক ব্যবসায়ী। একচেটিয়া মাদক ব্যবসার জন্য তাকে ‘ডাইলের ডন’ বলা হয়। মাদক সরবরাহের জন্য তার আলাদা বাহিনি আছে। মাদক বিক্রির সুবাদে সে এলাকাভিত্তিক কাউন্টার করে মাদক সরবরাহ করে। তাকে গ্রেফতার করতে গেলেই সে বাহিনী নিয়ে হামলা করে। এর আগেও একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রি শুরু করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০ টি মামলা রয়েছে।

Advertisement