এক কাতল ৬৯ হাজার টাকায় বিক্রি

675

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ৪৯ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। মাছটি সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে মাওয়া মৎস্য আড়তে ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।

Advertisement

এর আগে রোববার (২৫ এপ্রিল) মধ্যরাতে পদ্মা নদী থেকে মাছটি ধরে সকালে মাওয়া মৎস্য আড়তে আনা হয়। ফরিদপুর সেবা মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি জেলে শামছুল বেপারীর জালে মাছটি ধরা পড়েছে। মাওয়া মৎস্য আড়তের আড়তদার মোকলেসুর রহমান ৬৩ হাজার ৭০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী মোকলেসুর রহমান বলেন, ইসরাক তমাল চৌধুরী নামে ঢাকার এক ব্যবসায়ী আমার সঙ্গে যোগাযোগ করলে মাছটি পাঁচ হাজার টাকা লাভে তার কাছে বিক্রি করেছি।

লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, নদীতে নতুন পানি প্রবাহিত হওয়ার কারণে ডিম দিতে এসব মাছ ছোটাছুটি করে। এ সময়ই জেলের জালে ৪৯ কেজি ওজনের মাছটি ধরা পড়ল।

Advertisement