আমাদের করোনা যুদ্ধে বিজয়ী হতে হবে: আ জ ম নাছির

833

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ কোভিড-১৯ সংক্রমণের তীব্রতার মধ্যেও জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্তকর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। সংক্রমণের দ্রুত অবনতিশীল পরিস্থিতিতে কঠোর লকডাউন প্রলম্বিত করা ছাড়া কোন উপায় ছিল না। এই অবস্থায় সাধারণ কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ ও কষ্ট বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনের যে ক্ষেত্র তৈরী করে দিয়েছিলেন, করোনার ছোবলে তার অগ্রযাত্রা আপাতত স্তিমিত হলেও সুন্দর ভবিষ্যত সাফল্য অপেক্ষমান। তার আগে আমাদের করোনা যুদ্ধে বিজয়ী হতে হবে। এ জন্য সবচেয়ে বেশী প্রয়োজন স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলা এবং নিজের ও অন্যের সুরক্ষা নিশ্চিত করা। তিনি আজ গরীব জনসাধারণের মাঝে ইফতার বিতরণকালে এ কথা বলেন।

Advertisement

তিনি আরো বলেন, এবার পবিত্র রমজান মাসে নামাজ-রোজা-এবাদত-বন্দেগীর মাধ্যমে আত্মশুদ্ধির পাশাপাশি মানবিক কর্তব্য পালনের দায় বর্তেছে। করোনা ছোবলে দারিদ্র ও প্রান্তিক দরিদ্র শ্রেণীর দু’কোটি দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আপাতত ১০ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। যদিও তা যথেষ্ঠ নয়, যে-কোন সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি সামর্থ্যসম্পন্ন বিত্তবানদের ভূমিকা থাকে। তাই এই দায়িত্ব পালনে তিনি বিত্তবান শ্রেণীকে দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নিজ ব্যাক্তিগত উদ্যোগে রূপনগর কমিউনিটি সেন্টারে ৫০০ জন অসহায় দুঃস্হদের মাঝে ইফতার বিতরণ কালে এ কথা বলেন।

এসময় আরো উপস্হিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ,বেলাল আহমেদ,নাসিরাবাদ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ শাহাজান,মোঃ ইদ্রিস, আলমগীর পারভেজ,সালাউদ্দিন, মোঃ সাজ্জাদ, আনিসুর রহমান আনিস, মোশাররফ হোসেন লিটন প্রমূহ।

Advertisement