মীর হেলাল সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা, নগর ছাত্রদলের নিন্দা

444

রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে চট্টগ্রামের হাটহাজারী থানায় একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়। উক্ত মিথ্যা মামলায় হাটহাজারীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী সদস্য, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা, হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে অভিযুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

Advertisement

নেতৃদ্বয় বলেন, বর্তমানে করোনার বিশ্ব মহামারী দূর্যোগে এক নাভিশ্বাস পরিবেশে একদিকে আওয়ামীলীগ ও তাদের মদদপুষ্টরা রঙ্গমঞ্চের নীল আলোর আয়েশে বিলাসী জীবন যাপন করছে; অন্যদিকে সরকার বিরোধীমতের বিশ্বাসীরা, বিশেষ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হয় কারাগারে, না হয় আদালতে, নতুবা হাসপাতালে মানবেতর জীবনযাপন করছে।

বর্তমান নিশীথ ভোটের সরকারের আমলে আমরা অনেক গায়েবি মামলার মুখোমুখি হয়েছি। এ মামলাটিও ঠিক একই রকম। আমরা মনে করি, গায়েবি মামলা খ্যাত এমন উদ্ভট মামলা অমানুষিক ও অমানবিক বটে।

নেতৃদ্বয় সকল রাজবন্দীর মুক্তি ও এসব উজবুক, অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

Advertisement