খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় লামায় ছাত্রদলের দোয়া মাহফিল

296

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আবু আফসান মো: ইয়াহইয়ার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবান জেলার লামা উপজেলায় দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

গত ৭ মে (২৪ রমজান) শুক্রবার এই দোয়া মাহফিল ও এয়াতিম, দুঃস্হ ও পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লামা উপজেলা ছাত্রদল, লামা পৌরসভা ছাত্রদল এবং মাতামুহুরি কলেজ ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃআমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চোধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন রফিক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক
মোঃ জাকের হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাইউমুর রশিদ বাবু, লামা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ নয়ন হাসান, মোঃ রবীউল হোসেন ইরান, আলম সিকদার, লামা পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহবায়ক মোঃ রবীউল সুমন, সদস্য সচিব মোঃ ছরোয়ার কামাল লামা সরকারী মাতামুহুরী কলেজ ছাত্রদলের আহবায়ক মো: শাহাদাত সাইমুন, লামা ফাজিল মাদ্রাসা শাখার সভাপতি মো: মাইনুদ্দিন, সিঃ সহ-সভাপতি মো: তানভীর, সাধারণ সম্পাদক মো: মামুন সহ লামা উপজেলা, পৌরসভা, মাতামুহুরি কলেজ ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের আরো অসংখ্য নেতা-কর্মী।

Advertisement