দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে পুজামন্ডপ পরিদর্শন

গত পনেরো বছর হিন্দু সম্প্রদায়ের উপর আ’লীগ নির্যাতন করেছে: বক্কর

119

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ব না আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলন। কিন্তু আওয়ামী লীগ সেটাকে মেনে না নিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করেছে। তারাই এদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। গত পনেরো বছর হিন্দু সম্প্রদায়ের উপর আওয়ামী লীগ নির্যাতন করেছে। বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে বিএনপি নেতাকর্মীরা যেভাবে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের মানুষের পাশে ছিল ঠিক একইভাবে দুর্গাপূজায়ও মণ্ডপে মণ্ডপে পাশে রয়েছে।

Advertisement

তিনি শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দ‌ক্ষিন বাক‌লিয়া ওয়া‌র্ডের চর চাক্তাই ‌সিাট ক‌র্পো‌রেশন উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে সনাতনী কল‌্যান প‌রিষদ আ‌য়ো‌জিত পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মালম্বদের সাথে শু‌ভেচ্ছা বি‌নিময়, ও আর্থিক সহায়তা প্রদানকা‌লে এসব কথা ব‌লেন।

চট্টগ্রামের সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, গত ৫ আগস্ট অসুর শক্তির পরাজয় হয়েছে। পূজা উদযাপনের বিষয়ে বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজকে একটা সুযোগ তৈরি হয়েছে নতুন বাংলাদেশ নির্মাণের।

সনাতনী কল‌্যান প‌রিষদের সভাপ‌তি নিত‌্য গে‌াপাল দে‌বের সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক অ‌জিৎ সিং এর প‌রিচালনায় বি‌শেষ অ‌তিথির বক্তব‌্য রা‌খেন মহানগর বিএন‌পির সা‌বেক যুগ্ম আহবায়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন, দ‌ক্ষিন বাক‌লিয়া ওয়া‌র্ডের সা‌বেক কাউ‌ন্সিলর ইয়া‌ছিন চৌধুরী আসু, মহানগর বিএন‌পির সা‌বেক সহ অর্থ সম্পাদক এ কে খান, সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হা‌কিম। উপ‌স্থিত ছি‌লেন বাক‌লিয়া থানা বিএন‌পি নেতা এস এম সে‌লিম, নাজমুল হক নাজু, দ‌ক্ষিন বাক‌লিয়া ওয়া‌র্ড বিএন‌পির সাধারন সম্পাদক ইয়াকুব চৌধুরী না‌জিম, সনাতনী কল‌্যান প‌রিষদ নেতা প্রিয়তোষ বৌদ্ধ, ডা. এস কে সরকার, মহানগর যুবদলের সা‌বেক যুগ্ম সম্পাদক ইদ্রিস আলম, বাকলিয়া থানা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহবায়ক দুলাল সওদাগর, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ মো. স‌ানি, জ‌সিম উ‌দ্দিন, মো. অপু, মো. জয়, মো. সাদ, ‌মো. সাঈদ, জাহা‌ঙ্গির আলম প্রমূখ।

Advertisement