সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার ৬নং বাঁশবাড়িয়া স্কুল মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রিয় সহকারী সেক্রেটারী মাওলানা মোহাস্মদ শাহজাহান।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার সীমাহীন দূর্নীতি করে ব্যাংক গুলো থেকে তারা অবৈধভাবে জনগণের টাকা হাতানোর কারণে আজ ব্যাংক গ্রাহকদের চাহিদা মত টাকা দিতে পারছে না। সুতরাং শোষনমুক্ত সমাজ গড়তে হলে এদেশে ইসলামী সমাজ গড়তে হবে। আর এজন্য সকলকে জামায়াতে ইসলামীতে সামিল হতে হবে। শেখ হাসিনার জুলুম, গুম, হত্যা ও নির্যাতনের বিচার এদেশের মাটিতে হবে ইনশাল্লাহ।
বাঁশবাড়িয়া ইউনিয়ন আমির মাওলানা লোকমান কাদেরীর সভাপতিত্বে ও এস এম আশরাফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আলাউদ্দিন শিকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মিজানুর রহমান, উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাস্মদ তাহের, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, জামায়াত নেতা মোঃ জসিম উদ্দিন প্রমূখ।

















