জুলাই গণহত্যায় জড়িত খুনী হাসিনা ও তার দোসরদের বিচার, সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ এবং রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৩ অক্টোবর) বিকালে মিছিলটি টাইগার পাস থেকে লালখান বাজার, জিইসি হয়ে ওয়াসা মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহআলম এর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর ছাত্রদল নেতা মোঃ রবিউল হাসান বাবলু এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সভাপতিত্ব করেন খুলশী থানা যুবদল নেতা সজীব।
বক্তারা বলেন, দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে রাষ্ট্রপতি স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন নাটক তৈরি করেছে। এতে তিনি রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাই চুপ্পুর পদত্যাগসহ অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানাই।

















