আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর পঞ্চম পালাবদল সম্পন্ন।
শুক্রবার (২৮ মে) সকালে বেগমগঞ্জ উপজেলার বে বেঙ্গল মেডিকেল সার্ভিসেস এর হল রুমে অনুষ্ঠিত পালাবদলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু। বিশেষ অতিথি ছিলেন অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান সৈয়দ নুরুর রহমান, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান ডা. মো: শরিফুল ইসলাম, জেলা-৮ এর গভর্নর এপেক্সিয়ান খোরশেদ আলম, জাতীয় সচিব এপেক্সিয়ান হাবিবুর রহমান চৌধুরী, পিডিজি-৮ মোনাব্বর হোসেন সেলিম, ডিএস-৮ এপেক্সিয়ান শাহজাদা এমরান।
এছাড়া উপস্থিত ছিলেন- এপেক্স ক্লাব অব কুমিল্লার অতীত সভাপতি এপেক্সিয়ান পাশা, এপেক্সিয়ান ওয়ালিউল্যাহ রিপন, প্রেসিডেন্ট এপেক্সিয়ান শাহরিয়ার জামান, এপেক্স ক্লাব অব চাঁদপুর এর অতীত সাভাপতি এপেক্সিয়ান ফয়সাল ও সভাপতি এপেক্সিয়ান আবুল কালাম আজাদ, এপেক্স ক্লাব অব নোয়াখালীর প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইকবাল সিরাজি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলা উদ্দিন সোহেল, ট্রেজারার এপেক্সিয়ান দিবাশ্রি ভট্ট, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান কচি, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান সৈকত, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির প্রেসিডেন্ট এপেক্সিয়ান আরিফ, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান আহাদ, এপেক্স ক্লাব অব মেঘনার জুনিয়ার ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাবিবুর সুমন, সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান মহসিন, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান আবদুর রহিম, এপেক্স ক্লাব অব সোনাইমুড়ীর ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মঈন, সদ্য অতীত সাভাপতি এপেক্সিয়ান শামসুউদ্দিন, সভাপতি ২০২০-২১ এপেক্সিয়ান জহিরুল ইসলাম, সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান আলমগীর, এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের ফাউন্ডার সেক্রেটারি এপেক্সিয়ান হাসান, এপেক্সিয়ান দেলোয়ার, এপেক্স ক্লাব অব ফেনীর সভাপতি এপেক্সিয়ান আতিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্ভিস ডিরেক্টর, সার্জন এট আর্মসসহ ১০ জন সদস্য, এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মিজানুর রহমান, অতীত সাভাপতি এপেক্সিয়ান তিতুমির দুলাল, অতীত সভাপতি এপেক্সিয়ান মোস্তাফিজুর রহমান, সদ্য অতীত সাভাপতি এপেক্সিয়ান মহসিন সহ ক্লাব বোর্ড মেম্বার ও সদস্য বৃন্দ।
সবার উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সামাজিক দূরত্ব মেনে এই কার্যক্রম সমাপ্ত হয়। উপস্থিত সকলকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান এপেক্স ক্লাব অফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইয়াসিন সুমন।

















