বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বজ্রপাতে মো.জাহাঙ্গীর (৩৯) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।
Advertisement
আজ রবিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের গরজংগিয়া এলাকায় লেবু বাগানে কাজ করার সময় বজ্রাহত হন।
তাকে উদ্ধার করে দুপুর দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের মোস্তফা কামালের ছেলে।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারে জাহাঙ্গীরের বৃদ্ধ মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সেই উপার্জন করে সংসার চালাতো।
Advertisement















