সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়াস্থ হলি কেয়ার ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে স্কুল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
হলি কেয়ার ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক কাজী মোহাম্মদ মহিউদ্দিন।
কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, সীতাকুণ্ড উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, সিপ্লাস টিভির সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম দুলু।
বক্তব্য রাখেন বার আউলিয়ার আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আলমগীর হোসেন, হলি কেয়ার ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের পরিচালক তারিকুল আলম শাহিন, মাইনুল ইসলাম লিটন, শাহাদাত উল্লাহ চৌধুরী রাজন, শিক্ষক আলী আকবর আজাদ, শিক্ষিকা জিন্নাতুল ফাতেমা, অভিভাবক সম্পদ দাশ, শাপলা দাশ এবং শাহীনুর আজমী।

















