জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদান প্রদান করলেন ডা. শাহাদাত

364

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে বর্তমানে করোনার ভয়াবহ সংক্রমণ চলছে। এই করোনা মহামারী শুরুর পর থেকেই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট, মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছিল। এই সংগঠনটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সব সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকেছে। এর অংশ হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনের ত্যাগী নেতা মরহুম কাজী হোসাইনুজ্জামান হাসানের পরিবারকে আর্থিক অনুদান নিয়ে পাশে দাড়িয়েছে। ভবিষ্যতে এই সংগঠনের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করবে আমি ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিক ভাবে তাদের পাশে দাড়িয়ে সহায়তার হাত বাড়াব।

Advertisement

তিনি শনিবার (১২ জুন) দুপুরে বাদশা মিয়া সড়কস্থ তার বাসভবনের সামনে তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মরহুম কাজী হোসাইনুজ্জামান হাসানের পরিবারকে আর্থিক অনুদান প্রদানকালে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন খোকন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ্ব এম এ কাশেম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সদস্য জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মন্জুর রহমান ভূইয়া, দপ্তর সম্পাদক কাজী ফখরুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক বশিরুল ইসলাম খান, সাবেক ছাত্রদলনেতা জসিম উদ্দীন চৌধুরী, পরিষদ নেতা নুর হোসেন, জাহাঙ্গীর আলম, আবু জাফর মেম্বার, নগর যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন জিতু প্রমূখ।

Advertisement