চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা র উদ্যোগে নগরীর সদরঘাটের জুঁই কমিউনিটি সেন্টার থেকে ৭৫ জন কর্মহীন যন্ত্র শিল্পীদের মধ্যে ১০ দিনের খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে গতকাল সোমবার (১৪ জুুন) বিকেল ৪ ঘটিকায়।
উপহার সামগ্রী গুলো দান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলাম লেখক জনাবা মমতাজ লতিফ। বিগত করোনার প্রথম ঢেউয়ের সময়ও তিনি সদস্যবৃন্দ দেরকে এক লাখ আশি হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও এইবার ঈদের আগে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সদস্যদের আরো ৬০ জন সদস্যকে ১০ দিনের খাদ্য সহযোগিতা দিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি লায়ন প্রবীর কুমার দত্ত সাজু, সাবেক সিনিয়র সহ-সভাপতি সজল ভট্টাচার্য, সাবেক সহ-সভাপতি এসএম শাহজাহান, সাধারণ সম্পাদক অসীম বরণ চন্দ, সহ-সাধারণ সম্পাদক নয়ন বিশ্বাস প্রকল্প বিষয়ক সম্পাদক সত্যজিৎ দে এবং কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ সহ প্রমূখ।
















