সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

90

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার রেললাইনে ট্রেনে কাটার এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আশরাফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে উপজেলার বাঁশবাড়িয়া নামক এলাকায় ঢাকামুখি লাইনে এক অজ্ঞাত লোকের লাশ পড়ে আছে শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশটি উদ্ধার পরবর্তী সুরতহাল শেষ করে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে না পারলে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের কাজ সম্পূর্ণ করা হবে।

Advertisement