লায়ন হাজী মোঃ মহিউদ্দিন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর নতুন সভাপতি

291

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন হাজী মোহাম্মদ মহিউদ্দিন এমজেএফ।

Advertisement

শনিবার সন্ধ্যায় নগরীর খুলশি গোল্ডেন স্পুন রেষ্টুরেন্টে সমিতির সভাপতি লায়ন মো.নাছির উদ্দিন মানিকের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার লায়ন মো.গিয়াস উদ্দিন, কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিদায়ী সভাপতি লায়ন মো.নাছির উদ্দিন মানিক নবগত সভাপতি লায়ন হাজী মোহাম্মদ মহিউদ্দিন এমজেএফ এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

উল্লেখ্য সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৪ এ ৩১টি পদে শুধু সভাপতি পদে ২জন প্রার্থী ছিলেন। সমঝোতার মাধ্যমে ২ প্রার্থী এক বছর করে মেয়াদ ভাগ করে নেন।

Advertisement