ফটিকছড়ির কাঞ্চননগরে বিশ্বশান্তি যজ্ঞ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

100

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর মানিকপুর বৈরাগি ঠাকুর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে বিশ্বশান্তি যজ্ঞ উপলক্ষে এক আলোচনা সভা মহোৎসব উদযাপন পরিচালনা পরিষদের সভাপতি বাপ্পু দে’র সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা বদিউল আলম তালুকদার, মহিউদ্দিন আজম তালুকদার, ডা. নাজিম উদ্দিন, মোজাম্মেল তালুকদার, জিয়াউল হাসনাত ফরহাদ, মোজাহারুল ইকবাল লাভলু, আব্দুল কাদের, সাইফুদ্দিন, আফসার, নাজিম, ইসমাইল, শের খান তালুকদার, ওমর ফারুক, ইলিয়াস প্রমূখ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিটন দাশ, অর্থ সম্পাদক রনি দাশ ও সাংগঠনিক সম্পাদক বিজয় দাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি সরওয়ার আলমগীর বলেন, বাংলাদেশে সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কিছু নেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এদেশ আমার,আপনার সকলের। এদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার। কোন ভেদাভেদ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। ধর্ম আমাদের মানবতার শিক্ষা দেয়। এ মানবতা মানুষকে ভালবাসার।

Advertisement