বাংলদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা

319

“বাংলদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

Advertisement

রোববার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। কমিটির অনুমোদন দেন উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষক সন্তোষ বড়ুয়া, লিটন কুমার বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া এবং শিক্ষক প্রতাপ বড়ুয়া।

চট্টগ্রামের পটিয়া থানা এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটনকে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে সিমাজু বড়ুয়া সীমান্ত, বিকাশ বড়ুয়া, সৈকত চৌধুরী, রনি বড়ুয়া চৌধুরী, রূপন্তি বড়ুয়া, রাজীব চৌধুরী, শোভন বড়ুয়াকে যুগ্ম-আহ্বায়ক করে এই কমিটি ঘোষণা করা হয়।

সৈকত চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন করেন শিক্ষক সন্তোষ বড়ুয়া, প্রধান অতিথি প্রঞ্জাজ্যোতি বড়ুয়া লিটন, বিশেষ অতিথি তাপস কান্তি বড়ুয়া, লিটন কুমার বড়ুয়া, শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, একটি সংগঠন সমাজ ও জাতিকে অনেক কিছু দিতে পারে, প্রত্যেক মানুষেরই কিছু সামাজিক দায়বদ্ধতা আছে আর সমাজের মানুষের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে গেলে সংগঠিত হওয়া উত্তম পন্থা। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন এলাকার বৌদ্ধরা উপস্থিত ছিলেন।

সি নিউজ/রাজু

Advertisement