চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সহ-সভাপতি হোসেন গ্রেফতার

657

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সহ-সভাপতি এবং সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইমাম নগর আওয়ামী লীগের সভাপতি মো. হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২১ এপ্রিল) সোমবার দুপুরে নগরীর কোতোয়ালি থানা এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত মোঃ হোসেন ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর গ্রামের মৃত আহম্মেদুর রহমানের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement