কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী।
এক ভারতীয় নাগরিকের সাথে কিশোরীর বিয়ের আয়োজন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ বাঁশবাড়ীয়া (বাদামতল) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, মঙ্গলবার (২২এপ্রিল) রাতে ভারতীয় নাগরিক সুশান্ত নাথ(২৭) এর সাথে বাংলাদেশী নাগরিক শান্তা নাথ(১৪) এর বিবাহের আয়োজন করে কন্যার পরিবার। এমন সংবাদে তাৎক্ষণিক ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় কিশোরীর পরিবারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করি। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ১৮ বছরের আগে যেন বিবাহের আয়োজন না করে সে বিষয়ে কন্যার মা-বাবাসহ অভিযুক্তকে সতর্ক করা হয়।

















