সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সাগরে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। আটককৃতদের কাছ থেকে ১২০ কেজি সামুদ্রিক মাছ এবং ১৫ হাজার চড়ঘেরা জাল জব্দ করা হয়।
১৫ই এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোষ্ট-গার্ড (ভাটিয়ারী) ও কুমিরা পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সন্ধীপ চ্যানেলে অভিযান পরিচালনা করা হয়।
এসময় আইন অমান্য করে সমুদ্র থেকে মাছ শিকার করায় তপন দাশ (৩৭), মনি দাশ (২৩) এবং শিপন দাশ (২০) কে আটক করা হয়।
জব্দকৃত মাছ এতিমখানায় ও দুস্ত মানুষের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, কুমিরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ওয়ালী উদ্দিন আকবর, বাংলাদেশ কোষ্ট-গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মনিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনী।

















