সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৯ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বার আউলিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করে।
এসময় নব নির্বাচিত সভাপতিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বার আউলিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নুরুল আলম জেহাদীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আলী আকবর আজাদের পরিচালনায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নুরুল আমিন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সিপ্লাস টিভি ও দৈনিক ভোরের দর্পণ এর সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজ্বী মোঃ ইদ্রিছ, স্কুলের এডহক কমিটির সদস্য মোঃ সোলাইমান, হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান মামুন। বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন, এস এম ইয়াছিন, মোঃ শফি, নাছির উদ্দীন, জানে আলম, মোঃ আলী, খোরশেদ আলম, আবুল বশর মন্টু, মোঃ সেলিম, মোঃ রাসেল প্রমুখ।
সংবর্ধিত অতিথি মমতাজ উদ্দিন আহমেদ স্কুলের এডহক কমিটির সভাপতি হিসাবে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা পালন করার জন্য আপনাদের সহযোগিতা চাই শিক্ষা প্রতিষ্ঠানকে সব কিছুর উর্ধে রেখে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।

















