মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

254

চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জে রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন ৫ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে ৩ বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাশুক মিয়া বলেন, আমরা শুনেছি ট্রেনে কাটা পড়ে ৩ জন মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছেন।

Advertisement