শাহ আমানত হল ছাত্রশিবিরের “ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশ” সম্পন্ন

95

ঈদ-পরবর্তী সময়ে সকল স্তরের জনশক্তিদের নিয়ে গত শুক্রবার রাত ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শাহ আমানত হল শাখার ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইবরাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও চবি শাখার প্রকাশনা সম্পাদক মো. শরিফুল ইসলাম, শাহ আমানত হল শাখার সভাপতি এবং হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলী আহসান মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা করেন সৈকত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা মো. ইবরাহিম কুরবানির ঐতিহাসিক তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “ঈদের আনন্দ সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে হবে। ঈদগাহে নামাজ আদায়ের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।”

তিনি আরও উল্লেখ করেন, এই ঈদে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছিল, যার মধ্যে কুরবানির মাংস বিতরণও অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানের শুরুতে জনশক্তিদের নিকট হতে হল সংক্রান্ত বিভিন্ন সমস্যা তিনি শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সমাপনী বক্তব্যে সৈকত হোসেন বলেন,“ মানুষকে আল্লাহ তায়ালা খলিফা হিসেবে প্রেরণ করেছে, আর খিলাফতের কাজ করতে হলে সংঘবদ্ধ হতে হবে, সংঘবদ্ধভাবে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসাই ইসলামী ছাত্রশিবিরের কাজ।”

হলে বিগত আমলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিকৃষ্ট রাজনীতির পতনের কথা উল্লেখ করে তিনি আরো বলেনঃ “যে অস্ত্র এ হল থেকে বের হয়েছে, আমরা চাই না তা আবার এ হলে প্রবেশ করুক” এ বিষয়ে সকল জনশক্তিকে সজাগ থাকার আহ্বান করেন।

অনুষ্ঠানটি সমাপ্ত হয় সকলের সম্মিলিত ভোজের মাধ্যমে।

Advertisement