সীতাকুণ্ডে গোসলখানা থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

209

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে রাবেয়া সুলতানা (২৪) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার রাতে উপজেলার কুমিরা এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। রাবেয়া সুলতানা উপজেলার কুমিরা মসজিদ্দা পুনর্বাসন কলোনীর নুরন্নবীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টায় উপজেলার কুমিরা মসজিদ্দার পুনর্বাসন এলাকার যুবতী রাবেয়া সুলতানাকে বাড়ির গোসলখানা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়।

রাবেয়ার দুলাভাই ওমর ফারুক জানান, দীর্ঘ সময় রাবেয়াকে ঘরে না দেখে খোঁজাখুজির এক পর্যায়ে গোছল খানার দরজা ভেঙে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখা যায়। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে। সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement