সীতাকুণ্ডের সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় সরকারি হলো

993

কামরুল ইসলাম দুলুঃ দেশের আরও একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টিকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement

১৫ জুলাই মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে উপ সচিব মোছাঃ রেবেকা সুলতানার সাক্ষরিত প্রজ্ঞাপনে মাধ্যমিক বিদ্যালয়টি সরকারি করার কথা জানানো হয়।

এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না। ২০২০ সালে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন দেশের জুট মিলসগুলো বন্ধ হওয়ার পর উক্ত জুট মিলসের অধিনে পরিচালিত ৩২টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও শিক্ষক / কর্মচারীকে আত্তীকরণ করার ঘোষণা করা হয়। তারই প্রেক্ষিতে সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ করা হয়।

উল্লেখ্য, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন হাফিজ জুট মিলস কর্তৃক পরিচালিত সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়টি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে উপজেলার মধ্যে সফলতার সাক্ষর রেখে চলেছে। সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়সহ সীতাকুণ্ড উপজেলায় সরকারি উচ্চ বিদ্যালয়ের সংখ্যা দুইটি।

Advertisement