উত্তরায় হতাহতদের স্মরণে সীতাকুণ্ডে যুবদলের দোয়া মাহফিল

411

সীতাকুণ্ড প্রতিনিধি: রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার বিকালে আসর নামাজের পর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মডেল মসজিদে দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, উত্তরার আকাশে ঘটে যাওয়া এই ভয়াবহ বিমান দুর্ঘটনা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি নয়-এটি গোটা জাতির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। নিহত শিক্ষার্থীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা নুরুল বশর।

মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জহুরুল আলম জহুর, যুবদল নেতা ফজলুল করিম চৌধুরী, সাহাব ঊদ্দিন রাজু, মোস্তাফিজুর রহমান হিরো, লোকমান হোসেন, এস এম ইব্রাহিম, সেলিম মাহামুদ, কাজী বদর, সোহেল আরমান, আবু জাফর, মোমিন ঊদ্দিন মিন্টু, আলাঊদ্দিন রাসেল, কামরুল হাসান তারেক, কাজী আনোয়ার, সাহাব ঊদ্দিন, আলমগীর মন্জু,
কপিল টিটু, একরামুল হক, নাসির আলীম।

Advertisement