সীতাকুণ্ড ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

655

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির সদ্য বহিষ্কৃত সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রিপন ও তার বাহিনী কর্তৃক সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ সানিফ এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

Advertisement

মঙ্গলবার বিকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আইআইইউসি ছাত্রদলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ শাফিন লিখিত বক্তব্যে বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত ২৭ জুলাই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের ১৮ জন বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। এই কমিটির সাধারণ সম্পাদক হিসাবে কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সেক্রেটারী আমাকে নির্বাচিত করেন। কিন্তু দুঃখের বিষয়, আইআইইউসি কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ রিপন বিভিন্ন নামে ফেক আইডি সৃষ্টি করে আমার বিরুদ্ধে বিভিন্ন উস্কানী মূলক ও বিভ্রান্তি মূলক অপপ্রচার ছড়ায়। ছাত্রদল কমিটি হওয়ার পর থেকে মোঃ রিপন বিশ্ববিদ্যালয় শাখার কমিটি থেকে পদত্যাগ করেছে মর্মে ফেইসবুকে পোস্ট করে। অথচ কেন্দ্রিয় সংসদ বা কেন্দ্রিয় সংসদ বা বিশ্ববিদ্যালয় কমিটির কোন নেতৃবৃন্দের কাছে পদত্যাগ পত্র জমা দেয়নি। এই রিপন পদত্যাগ পত্র পোস্ট করার পর থেকে সে আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য শুরু করে। সে আমাকে ছাত্রলীগ নেতা ট্যাগ লাগিয়ে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য করে অপ-প্রচারে লিপ্ত হয়। অথচ আমি কখনও ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম না। বরং আমি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি সরাসরি আন্দোলনে থেকে হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে সোচ্চার ছিলাম। সে এইভাবে প্রচারে লিপ্ত হয়ে ছাত্রদলের মতো আদর্শ সংগঠনকে ছাত্র সমাজের কাছে হেয় প্রতিপূর্ণ করে তোলার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে আইআইইউসির ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement