ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সীতাকুণ্ড বিএনপির বিশাল গণ মিছিল

1402

সীতাকুণ্ড প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার বিকালে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে সীতাকুণ্ড পৌর সদর পদক্ষিণ করে উত্তর বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত বিএনপি, সেচ্ছাসেবকদল, কৃষকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, ইউসুফ নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, আলহাজ্ব কামাল উদ্দিন, আবুল বশর ভুইয়া, নুরুল আনোয়ার,শামসুল আলম আজাদ, নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, নার্গিস আক্তার, এ্যাড রওশন আরা, নাজমুন নাহার নেলী, রবিউল হক,আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা কাজী এনামুল বারী,মোঃ জাহাঙ্গীর,খ ম নাজিম উদ্দিন, জাফর আহমেদ ভুইয়া, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আকবর হোসেন, সরোয়ার কামাল, আবুল কালাম আজাদ, মোঃ রাশেল, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, ইদ্রিছ মনি, সাহাবুদ্দিন, নাজিমুদ্দোলা, শেখ সাহাবুদ্দিন, নবী চৌধুরী, মুক্তিযোদ্ধা মহরম আলী, মোস্তাফিজুর রহমান হিরু, আবুল কাশেম, জাহেদুল হাসান, নুরুল আবসার,নুরুল আলম বাবুল, নুর মোস্তাফা, জামশেদুল, আলাউদ্দিন, সাজ্জাদ হোসেন রফিক,আবু বক্কর,মোঃ লোকমান, মহিউদ্দিন,মোঃ বেলাল, মাওলানা ইসমাইল, বখতিয়ার উদ্দিন, আবু সালেক, অমলেন্দ কনক, জিয়া উদ্দিন, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, কাজী সেলিম, কোরবান আলী সাহেদ, আলমগীর মেম্বার, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বাবলু, রিফাত প্রমুখ ।

Advertisement