শহীদদের আদর্শে দেশ গড়তে হবে: মেয়র

264

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ত্যাগকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ঠিকাদারদের উদ্যোগে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সংলগ্ন বায়তুল মুয়াজ্জম মসজিদে সোমবার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বক্তব্যে তিনি বলেন, জুলাই শহীদরা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। আমরা যেন তাদের আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে ন্যায়, সত্য ও জনগণের কল্যাণে কাজ করি।

তিনি আরও বলেন, শহীদদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব, একইসাথে তাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, মো: শহীদ, আলাউদ্দিন, মাহমুদ, মো: ইকরাম, ইদ্রিস আলী, আবু ছালেহ, মহসিন কবির আপেল, আলিম উদ্দিন রুবেল, মাহবু, আলমগীর, জুয়েল সহ সাধারণ ঠিকাদারবৃন্দ।

Advertisement