সীতাকুণ্ডে ‘দ্যা রেড জুলাই’ এর ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

685

সীতাকুণ্ড প্রতিনিধি: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ, লালন এবং প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “দ্যা রেড জুলাই”-এর নতুন কমিটি গঠিত হয়েছে।

Advertisement

সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য এ কমিটি করা হয়েছে। ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: সারোয়ার রহমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জায়ান আহমেদ রনি।

গতকাল ‘দ্যা রেড জুলাই’ চট্টগ্রাম জেলার সভাপতি আল নাহিয়ান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান, যুগ্ম আহ্বায়ক জিহাদ জাহান জনি, মো: মাহি, বায়েজিদ সাওয়াবান, শাফায়াতুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মো: সাকিবুল ইসলাম আবির, যুগ্ম সদস্য সচিব: রেদয়ান হোসেন কিয়াম, মো: আরমান পয়েল, ইয়াসিন হোসেন আরমান, আব্দুল মাজিদ মুখপাত্র: মো: সামিসহ মুখপাত্র মোহাম্মদ আসাদ, মুখ্য সংগঠক নাজমুল রাকিব, সিনিয়র মুখ্য সংগঠক তহিদুল ইসলাম সাগর, সংগঠক মোঃ হাবিব মোস্তফা সাগর, তাহসিন হক আবির, মিনহাজ উদ্দিন ইরফান, ইমরান হোসেন তপু, আয়াজ আঞ্জুমান তানজিদ, মোঃ সাজ্জাদ, কার্যনির্বাহী
সদস্য আব্দুল আউয়াল, আব্দুল আদিম আলভি, মোঃ আশরাফুল হাবিব, মো: রাকিব, জিসান হাসান, মো: জিসান, সুমন, মোঃ সাকিব হাসান, মো:রনি, মো: রাকিব হোসেন, মো: রাসেল আকন, শেখ জিসান, মো: রবিউল হোসেন।

উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিস্তারের লক্ষ্যে ২০২৪ সালের ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিষ্ঠা লাভ করে “সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” স্লোগানধারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্যা রেড জুলাই’।

Advertisement