সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাড়ির পাশে ডোবায় পড়ে মোঃ আলিফ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
Advertisement
বুধবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আলিফের পিতা মোঃ সুমন জানান, তারা বেশকিছু দিন যাবৎ বগুলা বাজার এলাকার পূর্ব পাশ্বে খাজনার বিনিময়ে অন্যের জায়গায় ঘর তৈরী করে বসবাস করে আসছেন। বুধবার বিকাল পরিবারের সদস্যদের অলক্ষ্যে আলিফ ঘরের পিছনে ডোবায় পড়ে পানিতে ডুবে যায়। এদিক ওদিক খোঁজাখুঁজির প্রায় ১০ মিনিট পর ডোবাতে পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সুমনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাপুর থানার আলেকজান্ডার গ্রামে।
Advertisement

















