পার্কভিউ হসপিটালে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপন

98

বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড-এ ২ দিন ব্যাপি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

Advertisement

হাসপাতালের ১২তম তলার কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিশেষজ্ঞ কনসালটেন্ট, হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্যসচেতন নাগরিকেরা।

“Don’t Miss a Beat” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সেমিনারে অংশগ্রহণকারীরা হৃদযন্ত্র সুস্থ রাখতে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হাফেজ মুজিবুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পার্কভিউ হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ । প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আইমন জাহাঙ্গীর সেলিম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল , পার্কভিউ হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এম আলম সাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন এবং সভাপতি হিসেবে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

তিনি বলেন, “হৃদরোগ এখন কেবল উন্নত দেশেই নয়, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতেও মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সুস্থ জীবনযাপন, সময়মতো রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা গ্রহণের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব।”

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালে কার্ডিয়াক সেবা গ্রহন কারী রোগীগণ। তারা তাদের পার্কভিউ ক্যাথল্যাবে সেবা গ্রহন এর অভিজ্ঞতার কথা তুলে করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ডিরেক্টর ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম, ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুল আলম চেীধুরি, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শফিউল আলম, ডা. শওকত আকবর, কিডনীরোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল হাসান এবং পার্কভিউ হসপিটালের সিনিয়র কনসালটেন্টবৃন্দ।

সেমিনারে বক্তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন—
• নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
• সুষম খাদ্যাভ্যাস
• ধূমপান ও মাদক পরিহার
• মানসিক চাপ নিয়ন্ত্রণ
• ও প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক পরিশ্রম
এসব অভ্যাসই সুস্থ হৃদয়ের জন্য সবচেয়ে কার্যকর।

অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের আধুনিক কার্ডিয়াক কেয়ার সেবার কথা তুলে ধরা হয়। হাসপাতালের অত্যাধুনিক ক্যাথল্যাব, সিসিইউ (CCU) এবং ২৪ ঘণ্টা কার্ডিয়াক এমার্জেন্সি সাপোর্ট রোগীদের জন্য উন্মুক্ত রয়েছে বলে জানানো হয়।

Advertisement