সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মেহরীন শিপ রিসাইক্লিং ইয়ার্ডের পরিচালক তারেক পারভেজ।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি প্রত্যেক পূজামণ্ডপে মিষ্টি বিতরণ করেন। তারেক পারভেজ পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার বাহিনী ও কোস্টগার্ড অফিসারদের সাথে সমন্বয়ে সার্বক্ষণিক মাঠে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, দুর্গাপূজা সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি তাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তারা যেন শান্তিপূর্ণভাবে এ উৎসব পালন করতে পারে আমরা সব ধরনের সহযোগী করবো।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

















