দুর্গাপূজার নবমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা প্রকাশ করেছেন সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ মেহরীন শিপ রিসাইক্লিং ইয়ার্ডের পরিচালক তারেক পারভেজ।
তিনি সরাসরি পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার বাহিনী ও কোস্টগার্ড সদস্যদের সাথে সমন্বয়ে সার্বক্ষণিক মাঠে থাকার আশ্বাস দেন।
তারেক পারভেজ বলেন, দুর্গাপূজা সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি তাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। সকল সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে, সেটাই আমাদের অঙ্গীকার।”
তিনি পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিশুদের মাঝে মিষ্টান্ন বিতরণ করেন, যা উপস্থিত জনতার মাঝে আনন্দের আবহ সৃষ্টি করে।
মো: তারেক পারভেজের সাথে এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

















