সীতাকুণ্ড প্রতিনিধি: গত মঙ্গলবার রাতে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় ছিনতাইকারীচক্র গলায় ছুরি চালিয়ে ১৫ বছর বয়সী জিনিয়াস স্কুলের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী অটোরিকশা চালক কিশোর হাবিবুর রহমান জিহাদকে হত্যা করে। অভাবের সংসারের হাল ধরতে দিনে স্কুলে পড়ে রাতে অটোরিকশা চালাতো জিহাদ। সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম এর ব্যাক্তিগত পক্ষ থেকে নিহত জিহাদের অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে জিহাদের বাড়িতে গিয়ে তার মা-বাবাকে সান্ত্বনা দিয়ে তাদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক শিবলু, যুগ্ম সম্পাদক পারভেজ, সহ-দপ্তর সম্পাদক মিলন হোসেন অমি, ছাত্রনেতা দিদার, কাউছার, নাজমুল, জনি, ইমন, ইউসুফ প্রমুখ।
















