স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

269

করোনা মহামারী কালীন সময়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভার্চুয়াল সম্মেলন-২০২১ এর গণ-সংযোগ প্রস্তুতি কমিটির সদস্য রুবেল আহমেদ বাবুর উদ্যোগে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের আওতাধীন নগরীর ঈদগাহ কাঁচা রাস্তা মুনমুন ক্লাব সংলগ্ন বিসিক মাঠে ১০০ বৃক্ষরোপণ করা হয়।

Advertisement

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ রাসেল, জাহাঙ্গীর বেগ, মিজানুর রহমান লিটন, কামাল উদ্দীন, মোঃ ওয়াহিদুজ্জামান, মাহবুব আলম, ইকবাল হোসেন খোকন, সাদ্দাম হোসেন, আশরাফুল হক পাপ্পু, আনোয়ার হোসেন, মোহাম্মদ সালাউদ্দীন।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক অরভিন সাকিব ইভান, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, সাবেক জিএস জাফর আলম রবিন, অর্থ সম্পাদক কাজী মোঃ ইকবাল হোসেন, হালিশহর থানা ছাত্রলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য শাইখ মোহাম্মদ শোভন, সিরাজুল কবির রাসেল, নাজমুল হাসান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সায়মুল আজম সজিব, আই এইচ টি ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ডাক্তার ইয়াছিন আরাফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ হাছানুল বান্না, ডবলমুরিং থানা ছাত্রলীগ নেতা মোঃ হাসান, মোঃ ইফতেখার, শাহরিয়ার হাসান সায়েম, মোঃ একরামুল ইসলাম, মোশারফ হোসেন সাজু প্রমুখ।

Advertisement