সাংবাদিক নোমানের পিতার ইন্তেকাল

181

পটিয়ায় সাংবাদিক আবদুল্লাহ আল নোমানের পিতা আবদুল মাবুদ (৭৮) সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যাসন্তান, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement

মঙ্গলবার সকাল ১১টায় পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক নুর হোসেন, সদস্য সচিব আহমদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক এটিএম তোহা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস. এম. এ. কে. জাহাঙ্গীর, আবদুর রাজ্জাক, শফিউল আজম, রবিউল আলম ছোটন, ওবাইদুল হক পিবলু, রাফিউল আকরাম আলভি, ওয়াহিদ, ইরফান প্রমুখ।

Advertisement