সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রাম আদালত বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৯টি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে শুক্রবার-শনিবার ২দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় প্যারায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনা’র পরিচালনায় শুক্রবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম এবং শনিবার কর্মশালার সমাপনী করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবদুল্লাহ আল মামুন।
কর্মশালায় রিসোর্স পারসোন হিসেবে প্রথম দিন শেসন নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: ইউনুছ, গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁইয়া। দ্বিতীয় দিন শেসন গ্রহণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: তাজাম্মল হোসেন, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম এবং কর্মশালা অবজার্ভ করেন এভিসিবি-৩ প্রকল্পের প্রকল্প কো-অর্ডিনেটর ফারহানা ইদ্রিস।
২ দিন ব্যাপী উক্ত কর্মশালায় গ্রাম আদালত আইন এবং ধারা বিষয়ক ছোট ছোট ভিডিও প্রদর্শনী ও পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশানের মাধমে হাতে কলমে শিখন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে সীতকুণ্ড উপজেলার ৯ টি ইউনিয়নের মোট ২৪ জন ইউপি সদস্য সক্রিয় অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গ্রাম আদালত, আদালতের এখতিয়ার, ক্ষমতা ও গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা, গ্রাম আদালত গঠনের আবেদন, সমনজারী, দাবি বা বিবাদ স্বীকার, গ্রাম আদালত গঠন, শুনানী ও সিদ্ধান্ত গ্রহণ, গ্রাম আদালতের সিদ্ধান্ত কার্যকরণ, ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, পদ্ধতি, কতিপয় মামলা স্থানান্তর ও অন্যান্য, অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত, একটি ফৌজদারী ও দেওয়ানী মামলার ওপর ভূমিকা অভিনয় বা মক ট্রায়াল, গ্রাম আদালত কার্যক্রমে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম পুলিশের দায়-দায়িত ইত্যাদি বিষয়ের উপড় বিষদভাবে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

















