চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী কাজী সালাউদ্দিনের সমর্থনে কাট্টলীতে বিশাল শোডাউন

379

সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনের সমর্থনে পাহাড়তলী, আকবরশাহ থানার ৯নং উত্তর পাহাড়তলী ও ১০ নং উত্তর কাট্টলী বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন কাজী সালাউদ্দিন।

Advertisement

মঙ্গলবার বিকাল ৪টায় উত্তর কাট্টলীর সিটি গেইট সিডিএ ১নং প্রভাতী স্কুলের সামনের থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে নগরের অলংকার মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে কাজী সালাউদ্দিন বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা নিয়েই সামনে এগোতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে আমি মানুষের জন্য কাজ করতে চাই। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে কাউকে রাজনৈতিক পরিচয়ের কারণে অবহেলা বা নির্যাতনের শিকার হতে হবে না। বিএনপি সরকার ক্ষমতায় এলে বর্ণ-ধর্ম নির্বিশেষে সবার মর্যাদা নিশ্চিত করা হবে।

মিছিলে হাজারো বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি সাহেদ আকবর, যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান মাসুম, উত্তর কাট্টলী ওর্য়াড় বিএনপি নেতা কুতুব উদ্দীন চৌধুরী, বিএনপি নেতা মীর মোঃ জাহাঙ্গীর, জামাল কোম্পানী, আনোয়ার হোসেন,  যুবদল নেতা গাজী ফারুক হোসেন,  খালেদ সাইফুল্লাহ , নগর ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক মহরম আলী, যুবদল নেতা মোঃ ইউনুচ, মোঃ মহিউদ্দীন, মোঃ শামীম, মোঃ শাহাদাত, মোঃ ইকবাল হোসেন দেলোয়ার হোসেন, ফরহাদ রানা মিজানুর রহমান রাজু মোঃ ডালিম, দেলোয়ার হোসেন, মির্জা নগর মহিলা দল নেত্রী মীম ইসলাম প্রমুখ।

Advertisement