চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ কাজী সালাউদ্দিনের

1111

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী, আংশিক আকবরশাহ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে একটি জাতীয় দৈনিক পত্রিকায় “সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী” শিরোনাম দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন

Advertisement

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে আমাকে চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষের মনোনয়ন দেন। মনোনয়ন পাওয়ার পর শহীদ জিয়াউর রহমানের মাজার জেয়ারতের মাধ্যমে গণসংযোগ, মিটিং, মিছিল, সাংবাদিকদের সাথে মতবিনিময়সহ নির্বাচনী প্রচার কার্যক্রম করে আসছি। প্রার্থী পরিবর্তনের গুঞ্জন থাকলেও বিএনপির কেন্দ্রীয় কমিটি নতুন করে আর কোন পরিবর্তনের সিদ্ধান্ত দেয়নি। রোববার রাতে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ঢাকাস্থ বাসভবনে চট্টগ্রামের মনোনয়ন প্রাপ্তগন সাক্ষাতে মিলিত হন। সেখানে মাহবুব রহমান শামীমও উপস্থিত ছিলেন। সকলে আনন্দঘন পরিবেশে চা চক্র শেষে প্রার্থীদের নিয়ে ফটোসেশন করেন। তবে সেখানে মনোনয়ন পরিবর্তন, পরিবর্ধন নিয়ে কোন ধরণের সিদ্ধান্ত হয়নি।

কাজী সালাউদ্দিন বলেন, একটি সনামধন্য জাতীয় দৈনিকে এমন বিভ্রান্তমূলক, অসত্য সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক, তিনি এই সংবাদের তীব্র নিন্দা জানান। এবং তিনি দলীয় নেতাকর্মীদেরকে কোন ধরণের বিভ্রান্তিতে কান না দেওয়ার অনুরোধ জানান।

Advertisement