তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সীতাকুণ্ডে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে মোটর শোভাযাত্রা

427

সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে গাড়ি শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কয়েক শত মোটর সাইকেল ও কার মাইক্রোবাস নিয়ে ৪৫ কিলোমিটার জুড়ে শোভা যাত্রা করেন। উপজেলার বড়দারোগাহাট থেকে শুরু হয়ে ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ নগরের অলংকার মোড়ে গিয়ে শেষ হয়। ৪৫ কিলোমিটার পর্যন্ত অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে হাজার হাজার উৎসুক জনতা করতালি দিয়ে অভিনন্দন জানান ধানের শীষ প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিনকে।

এসময় গাড়ি বহরের সাথে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন দুলাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এম আর চৌধুরী মিল্টন, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড, সরওয়ার আলম লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মোঃ সেলিম, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি কাজী এনামুল বারী, বারৈয়ারঢালা ইউনিয়ন সভাপতি মোঃ জাফর ভূইযা, পৌরসভার বিএনপি সাবেক সেক্রেটারি সামছুল আলম আজাদ, মুরাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আকবর হোসেন, বাডবকুণ্ড বিএনপি সেক্রেটারি মোঃ সাজ্জাদ হোসেন রাসেল, বাঁশবাড়িয়া ইউনিয়ন সাবেক বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার, কুমিরার সাবেক সভাপতি সামছুদ্দোহা, সাবেক সেক্রেটারি মনির হোসেন, সোনাইছড়ী বিএনপি সাধারণ সম্পাদক নাজিমুদ্দৌলাসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement